রাজশাহীর পবায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির আওতায় পবা উপজেলার ৮টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় মোট ১৪ হাজার ৬৬৩ কার্ডধারী পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সেই লক্ষ্যে রোববার (১ জুন) সকালে নওহাটা পৌরসভার গোডাউন চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নওহাটা পৌরসভায় মোট ৪ হাজার ৬২১ জন এবং পারিলা ইউনিয়ন পরিষদে মোট ১ হাজার ১৭১ জন নিম্ন আয়ের মানুষের মাঝে এই চাল বিতরণ করা হবে। এছাড়াও কাটাখালি পৌরসভায় ৩ হাজার ৮১ জন, দর্শনপাড়া ইউনিয়নে ৪০৪ জন, হুজুরীপাড়া ইউনিয়নে ৮০৫ জন, দামকুড়া ইউনিয়নে ৬৩৪ জন, হড়গ্রাম ইউনিয়নে ১ হাজার ১৬৪ জন, হরিপুর ইউনিয়নের ৮৫৭ জন, হরিয়ান ইউনিয়নে ৭৪৯ জন, বড়গাছী ইউনিয়নে ১ হাজার ১৭৭ জন নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হবে।
সরেজমিনে দেখা গেছে, নওহাটা পৌরসভার পৌরসভার গোডাউন চত্ত্বরে ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভিজিএফ কার্ডধারীরা শান্তিপূর্ণ পরিবেশে চাল সংগ্রহ করছেন। এছাড়াও পারিলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভিজিএফ কার্ডধারীরা সুবিধাভোগীরা শান্তিপূর্ণ পরিবেশে চাল সংগ্রহ করছেন।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন,“ঈদের আনন্দ যেন নিম্ন আয়ের মানুষদের কাছ থেকেও বাদ না যায়, সেই লক্ষ্যে আমরা সুশৃঙ্খলভাবে চাল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলায় ১৪ হাজার ৬৬৩ নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হবে। এছাড়াও তিনি উপজেলার নাগরিক সেবায় সকলের সহযোগিতা কামনা করেন।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান,“বিতরণ কার্যক্রমে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি। সবাই শান্তিপূর্ণভাবে চাল গ্রহণ করছেন।”
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দরিদ্রদের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, এই ধরনের সহায়তা প্রকৃতপক্ষে ঈদের আনন্দকে সর্বজনীন করে তুলবে।
হুজুরীপাড়া ইউপির ট্যাগ অফিসার ছিলেন- উপজেলা সমবায় অফিসার মো. সুলতানুল ইসলাম হুজুরীপাড়া ইউপির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হুজুরীপাড়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা মুহাঃ মিনারুল ইসলাম, ইউপির সকল সদস্য সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
