পবার হুজুরীপাড়া ইউপিতে দুই কোটি ৯৬ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার
পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
এসময় ঘোষিত বাজেটে আয় দেখানো হয়েছে- দুই কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৯৮৩ টাকা, ব্যয় দেখানো হয়েছে দুই কোটি ৯৫ লাখ ৩৭ হাজার ৩৬০টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে এক লাখ ৪৬ হাজার ৬২৩ টাকা।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সুলতানুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মোসাঃ শাহানাজ পারভীন, অধ্যাক্ষ্য, দারুশা কলেজ, পবা, রাজশাহী। মোঃ জাইদুর রহমান, প্রাপ্তন চেয়ারম্যান, হুজুরীপাড়া ইউপি। এসময় হুজুরীপাড়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা মুহাঃ মিনারুল ইসলামের এর সঞ্চালনায় বাজেট উপস্থাপন করেন তিনি নিজেই।
এসময় উপস্থিত ছিলেন ইউপির সকল সদস্য ,বিএনপি জামায়াতের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মিবৃন্দ অত্র ইউপির হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, উদ্যোক্তা সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ, গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন শ্রেণীপেশার জনগণ।
