পুঠিয়ার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি ফরিদপুরে গ্রেফতার
পুঠিয়া সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়া উপজেলার যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত এক আসামিকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫ ও র্যাব-১০-এর যৌথ দল। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থানার শিকদারের ডাংগী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মাহাবুল। তার বাড়ী রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামে। শুক্রবার দুপুর ২টার দিকে র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ২০১২ সালে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া এক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন মাহাবুল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
