সংগৃহীত
আলো ডেস্ক
রাজধানী ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নোটিশের ব্যাখ্যা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এতে ওই কর্মকাণ্ডে নিজের ভুল ছিল বলে স্বীকার করেছেন তিনি।
এতে বলা হয়েছে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছিল। তিন কার্যদিবসের মধ্যে তিনি কারণ দর্শানো নোটিশের লিখিত ও মৌখিক জবাব রাজনৈতিক পর্ষদের কাছে দিয়েছেন।
নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে তিনি স্বীকার করেন এবং আগামীতে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি থানায় আটক ব্যক্তিদের কর্মকাণ্ডের সাথে হান্নান মাসউদের সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হলো।
