তানোরে লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি
রাজশাহী তানোরে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক’ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বেলা ১০টায় মেলার উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। বেলা সাড়ে তিনটার দিকে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রদর্শনী শেষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক কর্মকর্তা নাসিম আহমেদ ও আমির হোসেন, তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ সহ অনেকে।
এ সময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
