আলো ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে চার দিনের জাপান সফরে যাচ্ছেন। ২৯-৩০ মে টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে চার দিনের জাপান সফরে যাচ্ছেন। ২৯-৩০ মে টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি।
সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান। তিনি বলেন, ড. ইউনূস ২৭ মে রাতে ঢাকা ত্যাগ করবেন এবং ২৮-৩১ মে জাপানে থাকবেন।
সফরের সময় দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এছাড়া, জাপান থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা, যা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, জাপানের সোকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
পররাষ্ট্র সচিব জানান, ঢাকা-টোকিও সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে, তবে সামরিক খাত আলোচনার অগ্রাধিকার তালিকায় থাকবে না। এছাড়া, জাপানের সাথে বন্ধ থাকা সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু করার ব্যাপারেও আলোচনা হবে।
গত বছর আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে ড. মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিভিন্ন সম্মেলন ও সফরে অংশ নিয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশন, আজারবাইজানে কপ-২৯ সম্মেলন, মিশরে ডি-৮ সম্মেলন, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামসহ চীন, থাইল্যান্ড, কাতার ও ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেছেন তিনি।
