আলো ডেস্ক
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, ‘যুবশক্তি কখনও অন্য দলের যুব সংগঠনের মতো ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না।’
শনিবার (২৪ মে) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, ‘আমরা চাই দেশের এই বিশাল জনশক্তি রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে জাতীয় যুবশক্তি।’
এর আগে, সকালে স্মৃতিসৌধ পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় জাতীয় যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
