সংগৃহীত
আলো ডেস্ক
তদন্তে নির্দোষ প্রমাণ হলে নুসরাতকে ছেড়ে দেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নিরীহ লোক যেন শাস্তি ভোগ না করে, দুষ্কৃতিকারী যারা, তারাই যেন আইনের আওতায় আসে, সেই নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (১৯ মে) ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার সমালোচনা তার ব্যক্তিগত মত।
ব্রিফিংয়ে ঈদুল আজহা নিয়ে তিনি বলেন, এবার রাস্তার পাশে কোনো গরুর হাট বসানো যাবে না।
একইসাথে উপদেষ্টা বলেন, সব তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদের বোনাস চলতি মাসেই পরিশোধ করতে হবে। আর মাসের দুই থেকে তিন তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবি অবশ্যই পূরণ করতে হবে। কোনো অযৌক্তিক দাবি নিয়ে রাস্তা ঘেরাও করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
