বাঘা নওটিকা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শরিফা খাতুনের চাকুরি চলছে অনিয়ম ও দুর্নীতিতে
স্টাফ রিপোর্টার
শরিফা খাতুনের চাকুরিতে সহকারী প্রধান শিক্ষকের পদ নিয়ে চলছে অনিয়ম ও দুর্নীতি, এমনটাই অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরনে জানা জায়, রাজশাহীর বাঘা উপজেলা নওটিকা মাধ্যমিক বিদ্যালয়ের চাকুরীরত শরিফা খাতুন এইচএসসি পাশ করে প্রথম সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) পদে যোগ দেন। পরে চাকুরীতে নিয়মিত বেতন নিয়ে ও নিয়মিত পড়াশুনা দেখিয়ে বি.এ পাশ সার্টিফিকেট নিয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেছেন।
এখানে উল্লেখ থাকে তিনি প্রধান শিক্ষকের কাছে সহকারী শিক্ষক পদের নিয়োগ পত্র রিজাইন না করে জাল-জালিয়াতির মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক পদে চাকুরীতে যোগদান করেন। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক এবং স্থানীয় কেউ, কেউ জানান এসব কিছু সম্ভব হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে। তার স্বামী রাজনীতির সাথে জড়িত ছিল।
এছাড়া তার কু-চক্রের কাছে পূর্বের ম্যানেজিং কমিটি হার মেনেছে। বর্তমানে এডহক কমিটিতেও তার নিজের লোকজন রয়েছে। দীর্ঘ দিনের অভিজ্ঞতা দেখিয়ে প্রধান শিক্ষকের পদে প্রতিষ্ঠিত হবে বলে ধারনা করা যাচ্ছে এমনটাই তারা জানালেন। শিক্ষা প্রতিষ্ঠানে এমন জাল- জালিয়াতি ও দুর্নীতি করে চাকুরী করা বড় অন্যায় বলে সচতেন মহল মনে করছেন।
স্থানীয় সচেতন মহলের কেউ, কেউ জানান চাকুরীতে বেতন ভাতা নিয়ে একই সাথে নিয়মিত ছাত্রী হয়ে কিভাবে সে বি.এ পাশ করেন এবং বি.এ পাশ দেখিয়ে বেতন স্কেল বাড়াবার অহেতুক ”চেষ্টা করেন। এটি কি দুর্নীতি ও অন্যায় কাজ নয়?
২০২৩ সালে ১০ জানুয়ারী সহকারী প্রধান শিক্ষক হয়ে এমপিও ভূক্ত হন উল্লেখিত শরিফা খাতুন। পূর্বের ম্যানেজিং কমিটির কাউকে সে পাত্তা দিত না। আর বর্তমানে যে কমিটি রয়েছে সেখানেও তার মনগড়া নিজের লোকজন রয়েছে। এ রূপ নিয়ম নিতি না মেনে চলছে তার হীন উদ্দেশ্য নিয়ে চাকুরী।
এখন সে প্রধান শিক্ষক হওয়ার প্রত্যাশায় চলছে তার সংশ্লিষ্ট দপ্তর গুলোতে কাজ বা জোর তদবির। এ ব্যাপারে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, আমার পরিচিত বড় নামী-দামী সাংবাদিক রয়েছে কিছু বলতে হলে তাদেরকেই বলবো এ বলে তিনি চলে যান।
সহকারী প্রধান শিক্ষকের পদে যোগদান করা তার জাল-জালিয়াতির মাধ্যমে বলে তার বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক বরবর উজ্জল আলী নামের জৈনক এক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন গত ০৭/০৫/২০২৫ইং তারিখে। লিখিত অভিযোগে যা লেখা হয়েছে এই সংবাদে তার সত্যতা উঠে এসেছে।
পরবর্তীতে এর দুর্নীতির আরো কিছু তথ্য পত্রিকায় তুলে ধরা হবে বলে উজ্জল নামক ব্যক্তি পত্রিকার এক সাক্ষাৎ কারে তিনি জানান।
