রাজশাহীতে Your Car'র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে রিকন্ডিশন্ড গাড়ী রপ্তানিকারক প্রতিষ্ঠান Your Car’র উদ্যোগ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯শে মার্চ) বিকেল ৪টায় নগরীর হেঁতেম খা ছোট মসজিদ এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো.আসলাম-উদ-দৌলা, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- Your Car’ এর স্বত্ত্বাধিকারীর বড় ভাই বিশিষ্ট ব্যাংকার নূরে আলম সিদ্দিকী তোহা, স্থানীয় তরুণ তরিকুল ইসলাম, সমাজ সেবক রবিন,রনি, তাওসিফ প্রমুখ।
রাজশাহীর সন্তান সাবেক ছাত্রনেতা জাপান প্রবাসী ব্যবসায়ী সারোয়ার আলম সিদ্দিকী জোহার প্রতিষ্ঠিত Your Car’ রাজশাহীসহ সারাদেশে নির্ভরতা, বিশ্বস্ততার সহিত রিকন্ডিশন্ড গাড়ী ও গাড়ীর যন্ত্রাংশ সরবরাহ করে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ব্যবসার পাশাপাশি নগরীতে সামাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
এর আগে সকালে মসজিদ মিশন একাডেমি এন্ড কলেজের ৪র্থ শ্রেনী কর্মচারিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অতিথি ছিলেন, মসজিদ মিশন একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন।
