উদ্দীপ্ত সংঘ, তালাইমারী রাজশাহীর আয়োজন ইফতার ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও কল্যাণের বার্তা নিয়ে আসে। এই মহিমান্বিত মাসে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার চেতনায় উজ্জীবিত হয়ে উদ্দীপ্ত সংঘ, তালাইমারী রাজশাহীর আয়োজন ইফতার ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ মার্চ) নগরীর তালাইমারী মোড়স্থ উদ্দীপ্ত সংঘ, তালাইমারী রাজশাহীর কার্যালয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে কমিটি গঠন করা হয়। উদ্দীপ্ত সংঘের নতুন সভাপতি নির্বাচিত হন রাজশাহী ইউনিভারসিটির সহকারী রেজিষ্টার মোঃ জহুরুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচত হন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম রেজা।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের মুক্তির জন্য সর্বশক্তিমানের দরবারে মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, এ মাস শুধু রোজা রাখার জন্যই নয়, বরং আত্মশুদ্ধি, অর্জনের মাধ্যমে মানব সেবার আদর্শ স্থাপন এবং সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার শিক্ষা অর্জন করা।
