রাজশাহীতে ইসরায়েলি আগ্রাসন ও উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিক্ষোভ
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ও হামলা, মসজিদুল আকসা পুনরুদ্ধার এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর গোদাগাড়ীর মহিশালবাড়ী থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি গোদাগাড়ী মডেল থানা রোড হয়ে প্রধান গোলচত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন মসজিদের আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন— ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর বর্বর হামলা চালিয়ে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ পরিচালনার পর ইসরায়েল ‘অপারেশন আয়রন সোর্ডস’ চালিয়ে গাজার ওপর নজিরবিহীন হামলা শুরু করে। এতে কয়েক হাজার ফিলিস্তিনি নিহত হন, যার অধিকাংশই নারী ও শিশু।
মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা মুসলিম বিশ্বকে একসঙ্গে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ভারতে মুসলিমদের ওপর নির্যাতন চলছে। দেশটির উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মুসলিমদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, মসজিদ ভাঙচুর করছে এবং মুসলিম সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে নীরবতা ভাঙতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন, যেমন—”নারায়ে তাকবীর, আল্লাহু আকবার!”
“বিশ্বের মুসলিম, এক হও! “ইসরায়েলি হামলা বন্ধ কর!”উগ্র হিন্দুত্ববাদ নিপাত যাক!” গত কয়েক মাসে ইসরায়েলি বাহিনী গাজার ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছে। এতে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, যার অংশ হিসেবে গোদাগাড়ীতেও এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
