সিঙ্গাপুরে প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ জামাল উদ্দিন, ভাঙ্গা
সিঙ্গাপুরের মাটিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ১৬ই মার্চ সিঙ্গাপুরের বিভিন্ন স্থানে বসবাসরত-বিভিন্ন কোম্পানির কর্মরত প্রবাসীদের নিয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- সিঙ্গাপুরের তোয়াজের পিউবি ডরসেটরির “সিয়ং কনস্ট্রাকশন কোম্পানি, সিনিয়র সুপার ভিশনদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের ইফতারে বিশাল এক মিলনমেলার সৃষ্টি হয়, মোহাম্মদ লিয়াকত কাজীর পরিচালনায় – অনুষ্ঠানের মুখ্য ভূমিকা পালন করেন-বাংলাদেশী প্রবাসী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ বিপ্লব হোসেন, মোহাম্মদ রুহুল আমিন সহ প্রবাসী ব্যক্তিবর্গ, প্রবাসী লিয়াকত কাজী জানান-ইফতারে বিভিন্ন ফলমূল শরবত জুস সহ বিরিয়ানির ভোজের আয়োজন করা হয়েছে, সিঙ্গাপুরের মাটিতে প্রায় শতাধিক প্রবাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে আনন্দিত বাংলাদেশি প্রবাসীরা।
