রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক এর ইমু নম্বর হ্যাক করে টাকা দাবি
স্টাফ রিপোর্টার
রাজশাহী থেকে প্রকাশিত বহুল প্রচারিত স্থানীয় দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আজিবার রহমান এর ব্যবহৃত ইমু নম্বর হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে।
বুধবার (১২ মার্চ) রাতে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে এ অভিযোগ জানিয়ে সকলকে প্রতারক থেকে সাবধান থাকার পরামর্শ দেন।
মো: আজিবার রহমান বলেন, কে বা কারা সম্প্রতি আমার ইমু আইডি হ্যাক করেছে। ইতিমধ্যেই তারা আমার নাম দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবি করছে।
এই বিষয়ে কেউ যদি আপনাদের কাছে এমন কিছু দাবি করে বা আমার নাম ভাঙ্গিয়ে অর্থ দাবি করে এবং আপত্তিকর কোন ম্যাসেজ পাঠায় সেই বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে থানায় জিডি দায়ের করা হবে বলে জানান তিনি।
