আলো ডেস্ক:
রাজনৈতিক দলের সম্মানে আগামী ১৯ মার্চ ইফতারের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
পাশাপাশি পেশাজীবীদের সম্মানে ২১ মার্চ ইফতারের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার বিকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, রাজনীতিকদের সম্মানে অনুষ্ঠেয় গতকাল রোববারের ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লেডিস ক্লাবে রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করা হবে।
