রাবিতে ফরিদপুর জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি
পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে ফরিদপুর জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এক ঐতিহ্যবাহী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। গত শুক্রবার (৭ মার্চ ২০২৫) বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এ.এইচ.এম. জেহাদুল করিম গ্যালারি রুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ.টি.এম. কামরুল হাসান (অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, রাবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. লাভলী নাহার (ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগ, রাবি)।
ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার সভাপতি জনাব আজিবার রহমান, অধ্যাপক ড. কনক কুমার পাঠক (মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ, রাবি), ফরিদপুর জেলা সমিতির অন্যতম সংগঠক ও সমিতির সদস্য সচিব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব জনাব আবুল কালাম আজাদ, আলী আজম ব্যাপারী (রাজশাহী শিক্ষা অফিস, রাজশাহী), জনাব শহিদুল ইসলাম রাসেল, নূর ব্যাপারী (নূর ফার্নিচার), রঞ্জন কুমার সাহা (সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী দপ্তর, এলজিইডি, রাজশাহী), কামরুন নাহার কবিতা (অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), জনাব ওয়াহিদুজ্জামান (সেলস ম্যানেজার, ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস) প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা সমিতির সভাপতি জনাব কিশোর কুমার দত্ত।
অনুষ্ঠানের সার্বিক দিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুয়াইব ইসলাম শান্ত। তিনি বলেন, “সামনের দিনগুলোতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আমাদের সংগঠনের সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলতে সাহায্য করবে।”
ইফতার পরবর্তী দোয়া মাহফিলে মুহিবুল্লাহ আকাশ ফরিদপুর জেলা সমিতির সদস্যদের সুখ, শান্তি, সম্প্রীতি এবং সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আল্লাহর নিকট বিশেষ দোয়া প্রার্থনা করেন। এ সময় দেশ ও জাতির উন্নতি এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির কার্যনির্বাহী সদস্যরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমিতির শতাধিক শিক্ষার্থী।
