আলো ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এ মাসের (মার্চ) মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায়, সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (১ মার্চ) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টই আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, (আপনি) বিদেশি গণমাধ্যমকে বলেছেন নির্বাচন ডিসেম্বরে হবে। তবে দেশের গণমাধ্যমে সরাসরি বলার সৎ সাহস দেখানো উচিত। ইনিয়ে-বিনিয়ে কথা বলা ঠিক নয়। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন দলকে অভিনন্দন জানাই। আমরা চাই, গণতন্ত্রের শত ফুল ফুটুক। তবে তাদের গণপরিষদ গঠনের দাবির বিষয়টি প্রশ্নবোধক বলে মনে করি। গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক গঠনের কথা যারা বলেছেন, রাষ্ট্র ক্ষমতা দীর্ঘয়িত করাই তাদের উদ্দেশ্য।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বচনের কথা বলছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। কারণ তারা জাতীয় নির্বচনে নিজেদের অবস্থান নিয় ভয় পান। তিনি প্রশ্ন রাখেন, ২৪ এর আন্দোলন তো স্থানীয় নির্বাচননের দাবিতে হয়নি। তা বিষয়টি বিবেচনা করে সবাইকে কথা বলা উচিত। দেশের সার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, এছাড়াও বক্তব্য রাখেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন রনো, তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, তারেক রহমানের প্রমুখ।
