নগরীতে হতদরিদ্র শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে ভ্যান বিতরণ
মো: ফায়সাল হোসেন
নগরীর ১৭ নং ওয়ার্ড রায়পাড়া এলাকায় হতদরিদ্র শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে ভ্যান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর দুস্থ মহিলা শিল্প সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ১৩ জন হতদরিদ্র শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে ভ্যান বিতরণ করা হয়। (১) মো:জামিল খান (২) মোঃ মিঠন (৩)মো: আজাদ (৪) মোঃ সামসুল ইসলাম (৫)মোঃ স্বপন (৬)মোঃ কুদ্দুস আলী খাঁ (৭)মো:মিলন (৮)মোঃ শাহিনুল ইসলাম (৯) মোঃ বিপ্লব জামান (১০) মোঃ রাজু (১১)আমেদ আলী(১২)মোঃ রহেদ(১৩) মো: আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শবনম শিরিন, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আজিবার রহমান, সম্পাদক ও প্রকাশক দৈনিক রাজশাহীর আলো, সাধারণ সম্পাদক বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহানাজ পারভীন, নির্বাহী পরিচালক, লফস ও সাবেক মহিলা কাউন্সিলর রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মিসেস সুফিয়া ইসলাম। নির্বাহী পরিচালক, এলডিএমএসএস ও সাবেক মহিলা কাউন্সিলর রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী।
