চারঘাট উপজেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা গুলোতে যেমন ধারন ক্ষমতা তার চেয়ে অধিক বোঝায় নিয়ে যানবাহন চলাচল করায় রাস্তাগুলো বেহাল অবস্থা।
বেহাল অবস্থা সড়ক দিয়ে যাতায়াতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। প্রতিনিয়ত চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এ এলাকার চালক ও যাত্রীরা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাফেরা সহ শতশত যানবাহন যাতায়াত করে।
চারঘাট থেকে পুঠিয়া রাস্তার বিভিন্ন স্থানে রাস্তার পিচ উঠে গেছে যা বর্ষার সময় এগুলো খানাখন্দকে পরিনত হবে। এর কারণ হিসেবে জানা যায় এ সব রাস্তা দিয়ে প্রতিদিন বালুর ড্রাম ট্রাক যাতায়াত করে যার ধারণ ক্ষমতার অধিক ট্রাক গুলোর ভারিতে রাস্তার পিচ উঠে যায় যা ভাঙ্গনে পরিনত হয়েছে।
এ দিকে, উপজেলার নিতাই সাহার মোড় হতে পাটিয়াকান্দি পর্যন্ত রাস্তা দিয়ে অবৈধ যানবাহন পাওয়ার টলিতে ইট, মাটি, বালিসহ বড় বড় গাড়ি চলাচল করে ফলে রাস্তাটির অধিকাংশ জায়গায় ভেঙ্গে গেছে। ফলে এ এলাকার বাসিন্দাদের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ছাড়া, উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামিনিগঙ্গারামপুর থেকে পাইট খালি পর্যন্ত রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগি হয়ে গেলে রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয়।
বানেশ্বর চারঘাট হয়ে পাবনার ঈশ্বরদী পর্যন্ত এ সড়ক দিয়ে দিনরাত দক্ষিণাঞ্চলের পাথর ও খাদ্যপণ্য বোঝাই গাড়ি চলাচল করে। কিন্তু নতুন সড়কের বিভিন্ন স্থানে দেবে গেছে। আবার কোথাও ফেটে উঁচু হয়ে গেছে। এতে গাড়িগুলো ঠিকমতো ব্রেক করতে পারে না। প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
উল্লেখিত রাস্তা গুলো জরুরি সংষ্কার করা দরকার বলে এলাকাবাসি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রতন ফৌজদার বলেন, লোকাল রাস্তাগুলোতে ভারি যানবাহন চলাচল করে কিন্তু ওদের বাধা দেওয়ার আইনগত কোন নিদের্শনা নেই। তবে উপজেলার বিভিন্ন রাস্তাগুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে রাস্তার মাথায় মাথায় ব্যানার টানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
