ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার পবা উপজেলার হাটবাজারের দরপত্র জমা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হয়।
গত সোমবার রাএিতে আরএমপি’র অন্তর্গত শাহ মখদুম থানায় মামলাটি করেন পবা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ কায়সার আলম।
এই মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করা হয়। এই মামলার বাদি পবা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ কায়সার আলম আমাদের প্রতিবেদককে বলেন,এই ঘটনার সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে।
আমরা সবাইকে চিনি না। এই কারণে ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নিবে।
