রাজশাহীর গোদাগাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী থানার অন্তর্গত সাফিনা পার্কের পাশে ২নং মোহনপুর ইউনিয়নের দ্বিগ্রাম নারায়নপুর মৌজায় অবস্থিত সাফিনা পার্কের দক্ষিন পার্শ্বে গোদাগাড়ী টু আমনুরা আঞ্চলিক সড়কের পাশে খাসপুকুর সংলগ্ন বাঁশঝারের নিচে অজ্ঞাত নামা একজন মানষিক ভারসাম্যহীন (পাগল) (০৫ ফেব্রুয়ারি) সকালে এক অজ্ঞাতনামা মুসলিম ব্যক্তির (বয়স আনুমানিক ৬০ বছর) লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর তথ্যমতে, এই ব্যক্তি দুই দিন আগে এলাকায় এসেছিলেন এবং তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছিল।
স্থানীয়রা জানান, সকালে পার্কের পাশে লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ অজ্ঞাতনামা এই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাইছে। কেউ যদি তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে গোদাগাড়ী থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
