দুর্যোগ পূর্বাভাস ও আগাম সতর্কতা: ২০২৭ সালের মধ্যে সকল ঝুঁকিপ্রবণ মানুষের সুরক্ষা প্রতিশ্রুতি
স্টাফ রিপোর্টার
রাজশাহী, ১ ফেব্রুয়ারি ২০২৫: বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের তাপ ও খরাপ্রবণ এলাকাগুলোকে তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহজনিত দুর্যোগের আগে প্রস্তুত করতে পূর্বাভাস-ভিত্তিক আগাম সতর্কতা কার্যক্রমের (Anticipatorz Action) কার্যকারিতা বিষয়ে তৃতীয় পর্যায়ের বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জার্মান রেড ক্রস ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় Anticipatorz Action Technical Working Group এই সংলাপের আয়োজন করে।
সংলাপের মূল আলোচনা ও প্রতিশ্রুতি শনিবার সকালে রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমান।
তিনি বলেন, দুর্যোগে আগাম সতর্কতা পাওয়া সকলের অধিকার। ২০২৭ সালের মধ্যে বাংলাদেশের দুর্যোগপ্রবণ অঞ্চলের প্রতিটি মানুষকে আগাম সতর্কবার্তার আওতায় আনতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
সংলাপে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবীর এম আশরাফ আলম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (CPP)-এর পরিচালক আহমেদুল হক এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. শামীম হাসান ভূঁইয়া।
সংলাপে অংশগ্রহণকারীরা পূর্বাভাস-ভিত্তিক আগাম সতর্কতা কার্যক্রমের চ্যালেঞ্জ মোকাবিলা ও করণীয় নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে এই কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার উপায় নিয়েও মতবিনিময় করা হয়।
আগাম সতর্কতা কার্যক্রমের ইতিহাস ও উন্নয়ন বাংলাদেশে ২০১৯ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জার্মান রেড ক্রস, IFRC, WFP, কেয়ার বাংলাদেশ ও স্টার্ট ফান্ডের কারিগরি সহায়তায় প্রথম জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এরপর,
২০২৩ সালে দ্বিতীয় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ অন্যান্য সক্রিয় অংশীজনরা যুক্ত ছিলেন।
২০২৩ সালে বন্যাপ্রবণ অঞ্চলে প্রথম বিভাগীয় সংলাপ এবং ২০২৪ সালে ঘূর্ণিঝড়প্রবণ অঞ্চলে দ্বিতীয় বিভাগীয় সংলাপ আয়োজন করা হয়।
২০২৫ সালে তাপ, খরা ও শীতপ্রবণ অঞ্চলে তৃতীয় বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হলো।
সংলাপে বক্তাদের মতামতসংলাপে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার স্বাগত বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন:
জার্মান রেড ক্রসের বাংলাদেশ প্রধান গৌরব রে, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের প্রতিনিধি সরকারি ও বেসরকারি উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা, Anticipatorz Action Technical Working Group-এর সমন্বয়ক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক শাহজাহান সাজু সংলাপের সার্বিক সমন্বয় করেন এবং ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত পূর্বাভাসভিত্তিক আগাম সতর্কতা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
বক্তারা বলেন, সরকারের প্রতিশ্রুতি ও উদ্যোগের ফলে বাংলাদেশে পূর্বাভাসভিত্তিক আগাম সতর্কতা কার্যক্রম শক্তিশালী ও মূলধারায় অন্তর্ভুক্ত হয়েছে। এই কার্যক্রম আরও সম্প্রসারিত হলে ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
