সংগৃহীত
আলো ডেস্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও সমালোচিত হওয়া মাফলারটি এবার নিলামে তোলার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১ জানুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম রসিকতা করে লেখেন, “আলোচিত ও সমালোচিত বারবেরি মাফলারটি তার আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হবে।” তিনি আরও জানান, মাফলারটি কেনার জন্য কোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য-বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই টাকা দিয়ে কিনতে পারবেন। তবে একটি বিশেষ শর্ত রেখেছেন তিনি; আওয়ামী লীগ সমর্থকরা মাফলারটি কিনতে চাইলে তাদের জন্য দাম হবে ৮৬ হাজার ৬০০ ডলার এবং দুটি ধোয়ার পর মাফলারটি ক্রেতাকে হস্তান্তর করা হবে।
এর আগে, শফিকুল আলমের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ছবিটি পোস্ট হওয়ার পর বেশ কিছু মানুষ মাফলারটির দাম ৮৬ হাজার ৬০০ টাকা বলে দাবি করেন। এই ঘটনার পর, মাফলারটি নিয়ে শুরু হয় বিভিন্ন ধরনের আলোচনা ও মন্তব্য।
