সমাজসেবক আব্দুস সাত্তারের শীতবস্ত্র বিতরন
স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী রাজশাহীতে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: আব্দুস সাত্তারের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্য আলোচনা ও শীতবন্ত্র বিতরন করেছেন ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় পুঠিয়া ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের আয়োজনে তারাপুর বাজার এবং বাবুইপাড়া হাইস্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুঠিয়া উপজেলা কৃষক দল সাবেক সদস্য সচিব মোঃ আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলীফ হোসেন দ্বীপ, তারাপুর ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল লতিফ, ১নং পালোপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আব্দুল হান্নান, পুঠিয়া পৌরসভা কৃষকদলের সাবেক সদস্য সচিব মো: জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে পুঠিয়ার অসহায় শীতার্ত মানুষের মাঝে ৪০০ পিচ কম্বল বিতরণ করা হয়।
