বিএনপি নেতা আব্দুস সাত্তার এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার’র উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ।
রাজশাহীর পুঠিয়া উপজেলার মাহেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৈকাল ৪ ঘটিকার সময় এ কর্মসূচি অনুষ্টিত হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আব্দুল মজিদ, সাবেক বিএনপি নেতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ বাবুল হোসেন, সাবেক নেতা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদ আলী সাবেক সাংগঠনিক সম্পাদক বেলপুকুর, মোহাম্মদ আবু মোতালেব লেলু, সাবেক সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা, মোঃ ইদ্রিস আলী, মোঃ সাইদুর রহমান, মোঃ মাহবুব আলম, নুরুল ইসলাম মোঃ আকতার আলী, সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাটি পরিচালনা করেন মোঃ সাজ্জাদ হোসেন সাবেক সভাপতি ৪ নং ওয়ার্ড মাহেন্দ্রা। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মোনাজাত করা হয়।
