পবার নবাগত ইউএনও’র সাথে ইউপি’র চেয়ারম্যানদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার
পবার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ’কে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তারা। মতবিনিময়ের শুরুতেই নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যানবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী মোর্শেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এনএমএন জহুরুল ইসলাম।
