দুর্গাপুরে নন এমপিও শিক্ষক কর্মচারীদের মহা সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার
আগামী ২২ জানুয়ারি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ কর্তৃক জাতীয় প্রেসক্লাব ঢাকায় নন এমপিও শিক্ষক কর্মচারীদের মহা সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজনে শুক্রবার বিকালে কিশোরপুর দাখিল মাদরাসায় এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় নন এমপিও পরিষদের দুর্গাপুর উপজেলার সভাপতি মো: তমিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো: আব্দুস সালাম,এবং আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহিনুর রহমান। দপ্তর সম্পাদক জাহিদ হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রানা সহ উপজেলার নন এমপিও শিক্ষক কর্মচারী বৃন্দ।
নানো হয়, ঢাকায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান মহাসমাবেশে সারাদেশের স্বীকৃতি প্রাপ্ত চলমান সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবি জানানো হবে এবং এই দাবিতে দেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা হবে।
