আলো ডেস্ক
সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, তার স্ত্রী তৌফিকা আহমেদ এবং সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খায়রুল হাসান বাদী হয়ে তিনটি মামলা করেন।
কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুটি মামলা দায়ের করা হয়। একই কার্যালয়ে আব্দুস শহীদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।
এজাহারে বলা হয়, কবির বিন আনোয়ারের নামে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তার স্ত্রী তৌফিকা আহমেদের ৪ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। উভয়ের ১৫টি ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে।
এ ছাড়া সাবেক মন্ত্রী আবদুস শহীদের বিরুদ্ধে আট কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তিনি ১৮টি ব্যাংক হিসাবে ২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।
