পাকড়ী ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তিন নং পাকড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারী শুক্রবার বিকেলে গোদাগাড়ী পাকড়ী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন। তিনি বিএনপির চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা এবং বিএনপি সরকারের সাবেক সামরিক সচিব। তার বক্তব্যে তিনি বলেন, “বিএনপির লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”
সমাবেশের সভাপতিত্ব করেন পাকড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ কাজিমুল ইসলাম। তিনি বলেন, “আমরা তৃণমূল নেতাকর্মীদের শক্তি দিয়ে যুবদলকে আরও গতিশীল করে তুলব। ঐক্যই আমাদের শক্তি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আঃ জলিল রবু,উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি নাসিরুদ্দিন বাবু,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাকিব রাজিব ও মাহফুজুর রহমান ডালিম,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিমেল, রশিদ, কামাল ও বেলালসহ অন্যান্য নেতাকর্মীরা।
