আলো ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হিরু নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দিতেন।
গত বুধবার দিনগত রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মো. তৌহিদ আহমেদ।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় অর্থ লোপাটকারী এবং কাদেরের পালিত পুত্র বলে নিজেকে পরিচয় দানকারী আসাদুজ্জামান হিরুকে ৫ আগস্ট পরবর্তী বাড্ডা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
