রাজশাহী বিএমডিএ'র সেচ প্রকল্পের অনিয়মের বিরুদ্ধে দুদকের অভিযান
স্টাফ রিপোর্টার
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)- এর প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের ১৯ কোটি টাকার কাজ বিধিবর্হিভূতভাবে বিক্রয় করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে ছিলেন দুদকের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন এবং উপসহকারী পরিচালক মাহবুবুর রহমানও।
